স্বাগতম
আপনার সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠান মাদক মুক্ত সমাজ গঠন করুন আবর্জনা সঠিক স্থানে ফেলুন আপনার সন্তানের জন্ম নিবন্ধন সম্পন্ন করুন আপনার পরিবেশকে পরিচ্ছন্ন রাখুন

নোটিশ

বিজ্ঞপ্তি: হোল্ডিং ট্যাক্স পরিশোধ ও ট্রেড লাইসেন্স নবায়ন সংক্রান্ত জরুরি ঘোষণা

৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের সকল সম্মানিত নাগরিক ও ব্যবসায়ীবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১লা জুলাই ২০২৬ থেকে নতুন অর্থবছর ২০২৬-২০২৭ শুরু হয়েছে। আপনার ইউনিয়নের উন্নয়ন ও সেবার মান সমুন্নত রাখতে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।

হোল্ডিং ট্যাক্স: হালনাগাদ ট্যাক্স পরিশোধ করুন এবং নির্বিঘ্নে নাগরিক সেবা উপভোগ করুন। মনে রাখবেন, হালনাগাদ ট্যাক্স পরিশোধ ছাড়া কোনো সেবা প্রদান করা সম্ভব হবে না।

ব্যবসায়ীবৃন্দ: আপনার প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স দ্রুত নবায়ন করুন। আইনানুগ জটিলতা ও ভ্রাম্যমাণ আদালতের জরিমানা থেকে বাঁচতে আজই নবায়ন করুন।

ট্যাক্স প্রদান করে উন্নয়নের অংশীদার হোন। আপনার যেকোনো সহযোগিতার জন্য আমাদের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসার জন্য অনুরোধ রইল।

— ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ