নোটিশ
📢 বিশেষ ঘোষণা: মোবাইল থেরাপি ভ্যানের মাধ্যমে বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা ক্যাম্প
৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ঘোড়াঘাট, দিনাজপুর-এর পরিচালনায় একটি সম্পূর্ণ বিনামূল্যের বিশেষ মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে।
এই ক্যাম্পে অভিজ্ঞ থেরাপিস্টদের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ফিজিওথেরাপি ও অকুপেশনাল থেরাপি সেবা প্রদান করা হবে।
যারা এই সেবা গ্রহণ করতে পারবেন:
আপনার পরিবারে বা পরিচিতদের মধ্যে কোনো প্রতিবন্ধী, স্ট্রোক বা পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি থাকলে, আগামী ১৯ ও ২০ জুলাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে এসে এই সম্পূর্ণ বিনামূল্যের চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ করে দিন।
যেসব প্রতিবন্ধী ব্যক্তি এখনো 'সুবর্ণ কার্ড' করেননি, তারা এই ক্যাম্প থেকেই সুবর্ণ কার্ড সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও সহযোগিতা গ্রহণ করতে পারবেন।
আসুন, সবাই মিলে এই গুরুত্বপূর্ণ তথ্যটি বেশি বেশি শেয়ার করি, যাতে কোনো উপকারভোগী এই সেবার সুযোগ থেকে বঞ্চিত না হন।
প্রচারে:
মো. সাজ্জাদ হোসেন
চেয়ারম্যান
৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ
ঘোড়াঘাট, দিনাজপুর